
ডেস্ক রিপোর্ট ঢাকা । Katha24.com
ঢাকা: চিকিৎসা ব্যয় পরিশোধ করতে না পারায় মেয়ের মরদেহ মেডিক্যালেই রেখে মানবিক সহায়তার আশায় ছুটে গেলেন এক অসহায় মা। শেষ পর্যন্ত তাঁর ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী, মানবিক নেতা জনাব আমিনুল হক।
জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ রাতে ওই নারী তাঁর অসুস্থ মেয়েকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি মেডিক্যালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি সন্ধ্যায় মেয়েটির মৃত্যু হয়।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কিন্তু চিকিৎসা বাবদ বিপুল অর্থ পরিশোধে অক্ষম হওয়ায় মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে বিল বকেয়া পড়ে যায়। ফলে মেয়ের মরদেহ বাড়িতে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। চরম অসহায়ত্বে পড়েই মৃত মেয়ের লাশ মেডিক্যালে রেখে সাহায্যের আশায় তিনি ছুটে যান ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক–এর কাছে।
ঘটনাটি শুনেই কোনো বিলম্ব না করে জনাব আমিনুল হক ওই পরিবারের পাশে দাঁড়ান। তিনি তাৎক্ষণিকভাবে মেডিক্যালের সমস্ত চিকিৎসা খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেন, যাতে করে পরিবারটি মরদেহ গ্রহণ করে দাফনের ব্যবস্থা করতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমিনুল হকের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন—এমন মন্তব্য করেন অনেকে।
মানবিক রাজনীতির এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করলো, সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।